Sunday, March 22, 2026

Keuba Kothay (কেউবা কোথাও) by Bay of Bengal [Lyric]

Song: Keuba Kothay (কেউবা কোথাও) 

Band: Bay of Bengal





স্বপ্ন বোনার আলোকে

যখন দিন কেটে যায়,

কোন ঘোলাটে আয়নাতে

কখন কে বা পালায়? 


সবই তুচ্ছ মনে হয়

ফসলে রোগ বারোমাস।

রইবে জেগে পৃথিবী

কেবল বাঁচে উপহাস।


আঁধারে আলোর মতো

তীক্ষ্ণ ছুরির খোঁচায়, 

কেটেছে কত যে কাল

বোধের দিন সে হারায়।


কেউবা কোথায় আছে কেমন?

স্বপ্নেরা জাল বোনে যেমন?

সব হারিয়ে

ভাবনায় বসে..

কেউবা কোথায় আছে কেমন?

স্বপ্নেরা জাল বোনে যেমন?

সব হারিয়ে

চিন্তায় বসে..


পারাপারে দিন যার

কোথায় বন্ধু এবার?

বোধের আলো ক্ষণ হারায়

ভীষণ অন্য তোমার।

 

দেখবে কোথাও নেই, কেউ নেই

বিষন্ন তোমার মতো।

তোমার বধিরতা, ছড়িয়ে গেছে

প্রান্তর থেকে প্রান্তরে..


তুমি বলবে কাকে?


কেউবা কোথায় আছে কেমন?

স্বপ্নেরা জাল বোনে যেমন?

সব হারিয়ে

ভাবনায় বসে..

কেউবা কোথায় আছে কেমন?

স্বপ্নেরা জাল বোনে যেমন?

সব হারিয়ে

চিন্তায় বসে..

0 comments:

Post a Comment