Sunday, March 22, 2026

Bidayee Golpo (বিদায়ী গল্প) by Metrical [Lyric]

Song: Bidayee Golpo (বিদায়ী গল্প) 

Band: Metrical 

Lyrics: Mohim Hassan 





লেখা চিঠি, ফেলে রাখা ডায়েরি

তার ভাঁজে রঙিন শুকনো ফুল

ধুলো ধরা মলিন বিষাদ চোখ

কাঁপা ঠোঁটে শোনানো গল্প ভুল


মেঘের ভারে অশ্রু হারায়

বিষন্ন চোখ নীরবতায়

ঝরা পাতার সাথে এবার

জানায় বিদায়


কুয়াশায় আড়াল হয়ে যাও তুমি

আবছা হয়ে যায় চেনা মুখখানি

ক্লান্ত চোখে দেখি জোছনা

এ রাত আবার অভিমানী


ভুলে যাবো হারানো সময় সব

খোলা বাতাসে হেঁটে সাগর নোনা জল

ব্যস্ততার বেড়াজালে চৌচির

তবু কোথাও যেন বৃষ্টি অবিরল


চিৎকার হারায় ছায়ায় ছায়ায়

নিঃশ্বাস ভারি, নিষ্ঠুরতায়

বিষন্ন চোখ নীরবতায়

জানায় বিদায়


কুয়াশায় আড়াল হয়ে যাও তুমি

আবছা হয়ে যায় চেনা মুখখানি

ক্লান্ত চোখে দেখি জোছনা

এ রাত আবার অভিমানী

0 comments:

Post a Comment